২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্মেলন চলাকালে সার্ক নেতারা দ্বি-পাক্ষিক সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন

সার্কভূক্ত সাতটি দেশের সরকার প্রধানরা দু’দিনব্যাপী সম্মেলনকালে একে অপরের সাথে পৃথক দ্বি-পাক্ষিক সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। নেতৃবৃন্দের পরস্পরের সাথে সাক্ষাতের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2005, 07:29 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

সময়সূচি অনুযায়ী শুক্রবার রাতেই ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ভুটানের প্রধানমন্ত্রী লিয়োনপো স্যাঙ্গাই নেগদুপ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে বৈঠকে মিলিত হওয়ার কথা।

এছাড়া শনিবার বিকেল তিনটা থেকে সন্ধ্যা পৌনে সাতটা পর্যন্ত রাষ্ট্রপ্রধানরা পরস্পরের সাথে সাক্ষাত করবেন।

এর মধ্যে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ শনিবার সন্ধ্যা সোয়া ছয়টা থেকে রাত পৌনে সাতটা পর্যন্ত বৈঠক করবেন।

সময়সূচি অনুযায়ী শ্রীলঙ্কার রাষ্ট্রপতি চন্দ্রিকা কুমারাতুঙ্গার সাথে ভূটান, পাকিস্তান, মালদ্বীপ ও ভারতের প্রধানমন্ত্রীর সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছে যথাক্রমে বিকেল ৩টা থেকে সাড়ে তিনটা, ৪টা থেকে ৪টা ২৫, ৪টা ৩৫ থেকে ৪টা ৫০ এবং ৪ টা ৫৫ থেকে ৫ টা ২০ পর্যন্ত।

এছাড়া নেপালের রাজা জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব এর সাথে বিকেল সাড়ে তিনটা থেকে ৩টা ৫৫ পর্যন্ত বৈঠক করবেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি চন্দ্রিকা কুমারাতুঙ্গা।

একইভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে মালদ্বীপের রাষ্ট্রপতি মামুন আব্দুল গাইয়ুম, ভুটান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছে যথাক্রমে বিকেল ৩ টা থেকে ৩ টা ৩০, ৩ টা ৩০ থেকে ৪ টা এবং ৪ টা ৪৫ থেকে ৫ টা ১৫ মিনিট পর্যন্ত।

এছাড়া নেপালের রাজার সাথে বিকেল ৫ টা ৩০ থেকে ৬ টা ০০ পর্যন্ত বৈঠক করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।