অতীতের সার্ক সম্মেলন
তৃতীয় বারের মতো সার্ক সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশ। ঢাকায় শনিবার থেকে শুরু হতে যাওয়া এবারের সম্মেলনটি হবে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) ত্রয়োদশ শীর্ষ সম্মেলন।
এর আগে ভূটান ছাড়া বাকি দেশগুলোতে দুই বার করে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুর্বল অবকাঠামোর কারণে ভূটান এ পর্যন্ত একবারও সম্মেলনের আয়োজন করতে পারেনি।
১৯৮৫ সালে ঢাকায় প্রথম এবং ২০০৪ সালে ইসলামাবাদে দ্বাদশ সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়।
অতীতের সার্ক সম্মেলনের তালিকা: ১৯৮৫ সালের ৭ থেকে ৮ ডিসেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রথম সম্মেলন, ১৯৮৬ সালের ১৬ থেকে ১৭ নভেম্বর ভারতের ব্যাঙ্গালোরে দ্বিতীয় সম্মেলন, ১৯৮৭ সালের ২ থেকে ৪ নভেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডুতে তৃতীয় সম্মেলন, ১৯৮৮ সালের ২৯ থেকে ৩১ ডিসেম্বর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চতুর্থ, ১৯৯০ সালের ২১ থেকে ২৩ নভেম্বর মালদ্বীপের রাজধানী মালেতে পঞ্চম, ১৯৯১ সালের ২১ ডিসেম্বর শ্রীলংকার রাজধানী কলম্বোতে ষষ্ঠ সম্মেলন, ১৯৯৩ সালের ১০ থেকে ১১ এপ্রিল ঢাকায় সপ্তম সম্মেলন, ১৯৯৫ সালের ২ থেকে ৪ মে ভারতের রাজধানী নয়া দিল্লিতে অষ্টম, ১৯৯৭ সালের ১২ থেকে ১৪ মে আবার মালদ্বীপের মালেতে নবম সম্মেলন, ১৯৯৮ সালের ২৯ থেকে ৩১ জুলাই শ্রীলংকার কলম্বোতে দশম, ২০০২ সালের ৪ থেকে ৬ জানুয়ারি নেপালের কাঠমান্ডুতে একাদশ সম্মেলন এবং ২০০৪ সালের ২ থেকে ৬ জানুয়ারি পাকিস্তানের ইসলমাবাদে দ্বাদশ সম্মেলন।
