২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক মিনিস্টার্স অব কাউন্সিল বৈঠক চলছে

ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনের আগে সার্ক সদস্য দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীরা শুক্রবার কাউন্সিল অব মিনিস্টার্স’র বৈঠকে বসেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2005, 11:42 AM

Updated : 26 Apr 2022, 06:16 PM

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান সভাপতিত্ব করেন।

পররাষ্ট্র মন্ত্রীরা সম্মেলনের এজেন্ডাসমূহ চূড়ান্ত করবেন।

আফগানিস্তানের সার্কে অন্তর্ভূক্ত হওয়ার ব্যাপারে তারা আলোচনা করছেন।

মন্ত্রীরা সদস্য রাষ্ট্রের দারিদ্র্য দূরীকরণ, নির্ধারিত সময়ের মধ্যে দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য অঞ্চল (সাফটা) বাস্তবায়ন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, ভিসামুক্ত ও সহজীকরণ বিষয় নিয়ে আলোচনা করছেন।

স্ট্যান্ডিং কমিটি দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তি (সাফটা) বাস্তবায়নের ইস্যুটিকেই বিশেষভাবে প্রাধান্য দিচ্ছে। ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে এ চুক্তি বাস্তবায়নের কথা

রয়েছে।

অতিরিক্ত পররাষ্ট্র সচিব এএইচএম মনিরুজ্জামান বলেন, সময়মতো সাফটা চুক্তি বাস্তবায়ন করার লক্ষ্যে বিশেষজ্ঞ কমিটি যাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে সেজন্য বৈঠকে সার্কের শীর্ষ পর্যায়ে এর ইতিবাচক দিক তুলে ধরার সিদ্ধান্ত নেয়া হয়।