২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাউথ এশিয়ান পিপল’স সামিট বাতিল

ভিসা সমস্যার কারণে সকল প্রতিনিধি দল ঢাকায় আসতে না পারায় সার্ক শীর্ষ সম্মেলনের পাশাপাশি অনুষ্ঠিতব্য ষষ্ঠ দক্ষিণ এশীয় পিপলস (এসএপি) সম্মেলন বাতিল করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2005, 10:15 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

সার্ক শীর্ষ সম্মেলনের সময় মানবাধিকার সংগঠন দ্য সাউথ এশিয়া পার্টনারশীপ ইন্টারন্যাশনাল (এসএপিআই) এ সম্মেলনের আয়োজন করে থাকে।

এসএপি বাংলাদেশ’র নির্বাহী পরিচালক সৈয়দ নুরুল আলম বিডিনিউজকে জানান, ষষ্ঠ দক্ষিণ এশীয় পিপলস (এসএপি) সম্মেলন ৯ ও ১০ নভেম্বর ঢাকায় করা হবে বলে তারা নির্ধারণ করা হয়েছিল। তিনি আরও জানান, সম্মেলন সফল করতে এসএপি বাংলাদেশ সকল প্রস্তুতি সম্পন্ন করে। কিন্তু দুভার্গ্যক্রমে ভারত ও শ্রীলংকার প্রতিনিধিরা ভিসা সমস্যার কারণে আসতে পারেননি। অন্যান্য দেশের প্রতিনিধিরা সম্মেলনে অংশ অংশ নিতে ইতোমধ্যেই ঢাকায় পৌঁছেছেন।

বৃহস্পতিবার রাতে এসএপিআই নেতারা ঢাকায় সানতুর হোটেলে অনুষ্ঠিত এক বৈঠকে সম্মেলন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।