বেতিয়ারা শহীদ দিবস শুক্রবার
১১ নভেম্বর শুক্রবার ঐতিহাসিক বেতিয়ারা শহীদ দিবস।
মহান মুক্তিযুদ্ধকালে ১৯৭১ সালের এ দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বেতিয়ারা নামক স্থানে ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর নয়জন সদস্য পাকিস্তানী বাহিনীর গুলিতে শহীদ হন।
বেতিয়ারার শহীদরা হলেন নিজামউদ্দিন আজাদ, জহিরুল হক দুদু মিয়া, বশিরুল ইসলাম বশির মাস্টার, আওলাদ হোসেন কাইয়ুম, সফিউল্লাহ, মো. শহীদুল্লাহ, কাদের মিয়া, সিরাজুল ও মুনির।
