জিয়াউর রহমানকে সার্ক স্বর্ণ পদক দেওয়ার সিদ্ধান্তে এসসিবিএ প্রতিবাদ
সার্ক শীর্ষ সম্মেলনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বর্ণ পদক দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদ করেছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (এসসিবিএ)।
বৃহষ্পতিবার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম এবং সাধারণ সম্পাদক ইনায়েতুর রহমান জিয়াউর রহমানকে পুরুস্কার না দেয়ার জন্যে সার্ক নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান।
জিয়াউর রহমাকে একজন অবৈধ ক্ষমতা দখলকারী এবং সামরিক শাসক উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি হাইকোর্ট জিয়াউর রহমানের ক্ষমতা দখলকে অবৈধ বলে রায় দিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, জিয়াউর রহমান ছিলেন সংবিধান ভঙ্গকারী, গণতন্ত্রবিরোধী এবং আইন ও মানবাধিকার বিরোধী একজন সামরিক শাসক। তারা বলেন, জেনারেল জিয়া জাতির পিতা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের পুরুস্কৃত করেছিলেন এবং তাদের আশ্রয়-প্রশয় দিয়েছিলেন।
নেতৃবৃন্দ বলেন, এমন বিতর্কিত একজন লোককে পুরুস্কার দেয়া সার্কের গঠণতন্ত্র বিরোধী সিদ্ধান্তই শুধু নয় বরং এ অঞ্চলের জনগণের প্রত্যাশারও পরিপন্থী।
এসসিবিএ নেতৃবৃন্দ বলেন, জিয়াউর রহমানকে পুরুস্কৃত করলে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে সার্কের ভাবমূর্তি ক্ষুন্ন হবে।
