যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু
যৌতুকের দাবি পূরণ না করায় স্বামীর নির্যাতনে গুরুতর আহত দু সন্তানের জননী এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
নিহত গৃহবধুর নাম রানী বেগম (৩৫)। নিহতের পারিবারিক সূত্র জানায়, গত সোমবার রাতে রানী বেগমের স্বামী খোকন হাওলাদার ৫০ হাজার টাকার দাবিতে স্ত্রীকে ব্যাপক মারধোর করে। গুরুতর অবস্থায় তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে বুধবার রাত ৩ টায় তার মৃত্যু ঘটে।
এ ব্যপারে একটি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্যে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রধান আসামী খোকনসহ অন্যান্যরা পলাতক রয়েছে।
