নচোলে পৌর নির্বাচনে ১ চেয়ারম্যান ও ১ কমিশনার প্রার্থীর মনোনয়ন বাতিল
চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে একজন চেয়ারম্যান এবং একজন কমিশনারের মনোনয়ন বাতিল হয়েছে।
ঋণ খেলাপি হওয়ার দায়ে চেয়ারম্যান পদপ্রার্থী আহসান হাবিব এবং বয়স কম হওয়ার কারণে ৭ নং ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী নাজিমুদ্দিনের মনোনয়ন বাতিল করা হয়।
এখন চেয়ারম্যান পদে ১১ এবং কমিশনার পদে ৭৩ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ডিসেম্বরের ৫ তারিখ এ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ নভেম্বর।
