২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ছাত্রদল নেতা নিহত, ৪ পুলিশ ক্লোজড, গ্রেপ্তার ২

ঠিকাদারী ব্যবসার বিরোধকে কেন্দ্র করে বুধবার ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার বুলতা পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় নিহত ছাত্রদল নেতা শফিকুল ইসলাম (২৭) হত্যার ঘটনায় চার পুলিশ ক্লোজড ও ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নায়ানগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2005, 08:36 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

কর্তব্যে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্তকৃতদের মধ্যে একজন হাবিলদার ও তিন জন পুলিশ কনস্টেবল। গ্রেফতারকৃতরা হচ্ছে মুরাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলীম উদ্দিন (৪৮) ও ছাত্রলীগ কর্মী দিপু (২০)।

অন্যদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তেজিত জনতা এলাকায় বিক্ষোভ ও রাস্তা অবরোধ করে। এসময়ে তারা বানিয়াদি, টঙ্গীঘাট ও মাছিমপুর এলাকায় ৮ থেকে ১০ টি বাড়িতে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শফিকুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল শাখার সাবেক যুগ্ম সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রদল নেতা ছিল।