সার্ক প্রোগ্রামিং কমিটির বৈঠক সমাপ্ত
সমঝোতায় পৌঁছাতে দেরি হলেও সার্ক প্রোগ্রামিং কমিটির দু’দিন ব্যাপী বৈঠক বুধবার শেষ হয়েছে।
বৈঠকে সম্মেলনের জন্যে ১৫ টি আলোচ্যসূচির সুপারিশ গ্রহণ এবং বিভিন্ন পরিষদ ও ওয়ার্কিং গ্রুপের জন্যে প্রায় ১০০ টি নির্দেশনা প্রণয়ন করা হয়।
সদস্য দেশসমূহের পররাষ্ট্র সচিবদের নিয়ে গঠিত সার্কের স্থায়ী কমিটি এ বৈঠকের প্রস্তাবসমূহ পর্যালোচনা করে ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য সার্ক পররাষ্ট্র মন্ত্রীদের সমন্বয়ে গঠিত মন্ত্রী পরিষদের বৈঠকে বিবেচনার জন্যে পেশ করবে।
