শেরপুরে ডায়রিয়ায় ৭ জনের মৃত্যু
শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বিভিন্ন গ্রামে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে।
ব্যাপক হারে এ রোগ ছড়িয়ে পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, গত এক সপ্তাহে ধানশাইল গ্রামের মঞ্জুরা (৫৫), আব্দুর গফুর (৭০) এবং মরিয়ম (৬০), চাপাজোড়া গ্রামের সুমনা (১৪), রাঙ্গামাটির গ্রামের শিশু জুবেদা (৩), চতল গ্রামের জবেদ আলী (৮০) এবং নাকশি গ্রামের ছবেদ আলী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে।
এসব গ্রামে এক হাজারেরও বেশি লোক ডায়রিয়া আক্রান্ত হয়েছে।
তবে শেরপুরের সিভিল সার্জন ডঃ মোহাম্মদ ফিরোজ মিয়া ডায়রিয়ায় দুইজনের মৃত্যুর কথা স্বীকার করেছেন।
