২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরাণীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

কেরাণীগঞ্জের চুনকুটিয়া হিজলতলা এলাকায় মঙ্গলবার পৌণে ১২টার দিকে মাওয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বিআরটিসি বাসের চাকায় পিষ্ঠ হয়ে এক শিশু নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরাণীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2005, 02:34 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

নিহত শিশুর পরিচয় পাওয়া যায়নি।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, ওই স্থানে বিআরটিসি বাসটি (ঢাকা মেট্রো-ব-১১-২৮৯৯) বেপরোয়া গতিতে এসে শিশুটিকে চাপা দেয়।

এসময় শিশুটি রাস্তা পার হচ্ছিল।

পুলিশ লাশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ঘাতক বাসটিকে পুলিশ আটক করেছে।