জম্মু ও কাশ্মিরে ১৭ বাংলাদেশী আটক
আন্তর্জাতিক সীমান্ত আরএস পুরা সেক্টর দিয়ে সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে যাওয়ার চেষ্টাকালে সোমবার ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর হাতে ১৭ বাংলাদেশী নাগরিক আটক হয়েছে।
বিএসএফ’র একজন অজ্ঞাত মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে হিন্দুস্তান টাইমস এ কথা জানায়।
সোমবার ভোর ৪ টা ৪৫ মিনিটের দিকে তারা (বালাদেশী) আরএস পুরা সেক্টরের নিক্কি তাউয়ি এলাকার আন্তর্জাতিক সীমানার দিকে যাচ্ছিল। এসময় বিএসএফ’র প্রহরীরা তাদের থামিয়ে পুলিশ হেফাজতে নিয়ে যায়।
আটককৃতদের মধ্যে চার মহিলা ও তাদের শিশু সন্তানরাও রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেখা যায়, তারা (বাংলাদেশী) আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে পাকিস্তানে যাওয়ার চেষ্টা করছিল। ওই মুখপাত্র আরও জানান, বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্যে আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
