২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে বিএনপি ও জেপি ক্যাডারদের গুলি বিনিময়, আহত ২

পিরোজপুরের কাউখালী উপজেলায় রোববার স্থানীয় বিএনপি ও জাতীয় পাটির (জেপি-মঞ্জু) নেতাকর্মীদের মধ্যে গুলি বিনিময়ে ইউপি চেয়ারম্যানসহ দু’জন গুলিবিদ্ধ হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2005, 05:11 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

আহতরা হচ্ছেন-বিএনপি নেতা ও শিয়ালকাঠি ইউপি চেয়ারম্যান সিদ্দিক গাজী (৩৮) এবং শহীদুল ইসলাম (৩৫)। আহতদের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারের বিরোধকে কেন্দ্র করে রোববার বেলা পৌনে ১২টায় উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের তালুকদারহাটে বিএনপি ও জেপির দুটি গ্রুপের নেতাকর্মীদের মধ্যে এ গুলি বিনিময় হয়। এ সময় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কাউখালী থানা পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জেপি ক্যাডার নজরুল এবং জামালকে একটি শর্টগানসহ গ্রেফতার করেছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।