২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ফয়’স লেকে নাগরদোলা দুর্ঘটনায় নিহত ২, আহত ১

ঈদের আনন্দ উপভোগ করতে এসে মর্মান্তিক মৃত্যুবরণ করছে দু’জন। চট্টগ্রামের ফয়’স লেকে শনিবার বিকেলে একটি নাগরদোলায় দুর্ঘটনায় এক বৃদ্ধাসহ ওই দুই জন নিহত ও একজন গুরুতর আহত হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2005, 07:54 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

নিহতেরা হচ্ছে মোহাম্মদ আজাদ (৪৫), সুফিয়া খাতুন (৫৯)। আজাদ সিলেট বন বিভাগের রেঞ্জ অফিসার এবং সুফিয়া তার বন্ধুর বড় বোন। তার স্ত্রী আজিজা আজাদ ওরফে মুন্নি গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তারা জানান, হঠাৎ করেই নাগরদোলার ১৮টি বাক্সের একটির কল অকেজো হয়ে গেলে তা ঘোরা বন্ধ হয়ে যায়। এ অবস্থায় বাক্সটি উণ্টে গেলে অনেক উপর থেকে এর আরোহী তিনজন বিকট শব্দ করে মাটিতে পড়ে যায়।

অ্যা¤বুলেন্সে করে তাদের সাথে সাথে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক আজাদ ও সুফিয়া খাতুনকে মৃত ঘোষণা করেন। তবে আজিজা আজাদ বর্তমানে বিপদমুক্ত রয়েছেন।

মৃতদেহ ময়না তদন্তের জন্যে পাঠানো হয়েছে।

এ দুর্ঘটনায় ফয়’স লেকে ঈদ উপলক্ষ্যে আনন্দ করতে আসা হাজার হাজার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। অনেকেই লেক ছেড়ে চলে যায়।