চাঁপাইনবাবগঞ্জে ২ রাউন্ডগুলিসহ শার্টারগান উদ্ধার, আটক ৩
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানা পুলিশ ২ রাউন্ডগুলিসহ একটি শার্টারগান উদ্ধার করেছে। এসময় পুলিশের এক সোর্সসহ ৩ জনকে আটক করা হয়।
ভোলাহাট থানা পুলিশ জানায়, সোর্স বাবুল (২৮) এর মাধ্যমে খবর পেয়ে শুক্রবার রাত ১১ টার দিকে ভোলাহাটের দূর্গাপুরের ইব্রাহিমের গোয়ালঘর থেকে ২ রাউন্ডগুলিসহ একটি শার্টারগান উদ্ধার করে। খাসপাড়া গ্রামের বাসিন্দা বাবুলের কথায় সন্দেহ হলে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে নিজে জড়িত থাকার কথা স্বীকার করে এবং দূর্গাপুরের মুকতার (৩২) ও জামবাড়িয়ার আব্দুর রাজ্জাকের (৩৮) নাম বলে।
পুলিশ পরে তাদের গ্রেফতার করে। তারা গোয়াল ঘরের মালিক ইব্রাহিমকে ফাঁসানোর জন্য এ ঘটনা ঘটায় বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
এব্যাপারে ভোলাহাট থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
