২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

ঝালকাঠি-বরিশাল সড়কের বরইতলা নামক স্থানে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2005, 01:44 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঢাকা থেকে ভাণ্ডারিয়াগামী সুরভী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে বরিশালগামী একটি যাত্রীবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে টেম্পু চালক ও টেম্পুর চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা হল-হাসিনা বেগম (৩৬), নাজমা (১৬), সেলিম কবিরাজ, আব্দুর রহমান আকন (৩৮) ও টেম্পু চালক শামীম (২৭)। নিহত হাসিনা বেগম, নাজমা ও সেলিম একই পরিবারের সদস্য।

এ সময় এক পথচারী আহত হন। তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত তিনজনের বাড়ি ঝালকাঠির কাঠালিয়ায় ও অপর দুইজনের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়ায়।

পুলিশ সুরভী পরিবহনের বাসটি আটক করেছে।