ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬
কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর নামক স্থানে বুধবার রাত সাড়ে ৯টায় যাত্রীবাহী বাস ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং টেম্পু চালকসহ অপর ছয়জন আহত হয়েছে।
হতাহতদের সবাই টেম্পু যাত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী যাত্রীবাহী বাস যুগান্তর এক্সপ্রেস ও ব্রাহ্মণবাড়িয়া থেকে চান্দুরাগামী একটি টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হলে এ ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই চান্দুরা গ্রামের অলিউর রহমান (৩৫) ও ফজলুল হক (৫০) নিহত হয়।
আহত ছয় জনের মধ্যে আক্তার (১৫), রশিদ (৩০) ও কাউসারকে (২২) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
