২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিজিএফ’র চাল ভাগাভাগিকে কেন্দ্র করে পুত্রের হাতে পিতা খুন

চাঁদপুরে ভিজিএফ-এর চাল ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পুত্রের হাতে নিহত হয়েছে বৃদ্ধ পিতা ফজল হোসেন (৬০)।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2005, 08:44 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

শহরতলীর টেকনিক্যাল হাই স্কুল এলাকায় বুধবার এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে গিয়ে মৃত ফজল হোসেনের ছোট ছেলে দিদারের (২৫) কাছে জানা যায়, মধ্য তাপুরচণ্ডী ইউনিয়ন পরিষদ থেকে একটি ভিজিএফ কার্ডের বিনিময়ে পাওয়া ২৫ কেজি চাল ভাগাভাগি নিয়ে ৩১ অক্টোবর সন্ধ্যায় পুত্র বিল্লাল হোসেন ও দেলু পিতাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। বুধবার সকালে ফজল হোসেন মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। তবে তখন দুই পুত্র পলাতক ছিল। এ ঘটনায় কোনও মামলা হয়নি। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিষয়টি নিয়ে সমঝোতার চেষ্টা করছেন বলে জানা গেছে।