২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিজোরামে বাংলাদেশ ও মায়ানমার থেকে মুরগি আমদানি আবার নিষিদ্ধ

বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার আশঙ্কায় মিজোরাম রাজ্য সরকার আবারও বাংলাদেশ ও মায়ানমার থেকে মুরগির বাচ্চা ও শুকর আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2005, 02:54 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

রাজ্যের অ্যানিমেল হাজব্যান্ডারি ও ভেটেরিনারি বিভাগের পরিচালক সাংঘিনার উদ্ধৃতি দিয়ে বুধবার ভারতীয় একটি নিউজ ওয়েবসাইট জানায়, বাংলাদেশ ও মায়ানমারের মুরগিতে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আমরা ওই দু’ দেশ থেকে মুরগি ও শুকর আমদানির ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কেননা মুরগির মতো শুকরের মাধ্যমেও এ ভাইরাস ছড়িয়ে পড়তে পারে।

তিনি বলেন, গত বছর বার্ড ফ্লু ছড়িয়ে পড়ায় প্রথম এ নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু পরে ফ্লু প্রকোপ কমে আসলে নিষেধাজ্ঞা অনেকটা শিথিল হয়ে পড়ে।

সাংঘিনা জানান, দক্ষিণ এশিয়ার দেশগুলোতেই বার্ড ফ্লু প্রকোপ সবচেয়ে বেশি। আর ওই দেশগুলোতে প্রবেশের ক্ষেত্রে মিজোরাম গেটওয়ে হিসেবে কাজ করে। তাই কেন্দ্রীয় সরকার মিজোরামের ওপর বিশেষ নজর রাখছে।

তবে গত বছর চাম্পাই জেলার বিভিন্ন গ্রাম থেকে সংগ্রহ করা ১৪০ টি মুরগির রক্ত পরীক্ষা করে বার্ড ফ্লু’র কোনও ভারইরাস পাওয়া যায়নি বলে তিনি ওই নিউজ ওয়েবসাইটকে জানান।

শিলং ভিত্তিক ভারতীয় প্রাণিগবেষণা পরিষদ চাম্পাই থেকে সংগ্রহ করা ১৪ টি মুরগির রক্ত পরীক্ষা করেও বার্ড ফ্লু ভাইরাস পায়নি।