মিরপুরে সোয়েটার ফ্যাক্টরির গোডাউন আগুনে ভস্মিভূত
রাজধানীর মিরপুরে মঙ্গলবার অগ্নিকান্ডে একটি সোয়েটার ফ্যাক্টরির গোডাউন সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে।
মিরপুরের ২০৩ সেনপাড়া পর্বতার একটি আটতলা ভবনের ছয়তলায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা। আগুনে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
ভস্মিভূত কারখানার মালিক আব্দুল্লাহ হিল কাইফকে উদ্বৃত করে ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, আগুনে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৪০ লাখ টাকার মত হতে পারে। ফায়ার ব্রিগেডের ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
