২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ২ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয় দু’ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2005, 01:02 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

আগামী ৭ নভেম্বর (সোমবার) থেকে ৮ নভেম্বর (মঙ্গলবার) পর্যন্ত এ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

৮ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় অনুষ্ঠিতব্য অলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন ।

সভায় সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান।

এছাড়া দু’ দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকচিত্র ও পুস্তক প্রদর্শনী।