লংগদুতে বিশালাকৃতির একটি অজগর উদ্ধার
পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদু উপজেলার কাপ্তাই হ্রদ এলাকার পাশ্ববর্তী জঙ্গল থেকে বিশাল আকৃতির এক অজগর ধরা পড়েছে।
বন বিভাগ জানায়, জনৈক আদিবাসী পাহাড়ি ১৮ফুট লম্বা এ অজগরটি ধরেন। তবে সাপটিকে খেয়ে ফেলার আগেই বন কর্মকর্তারা এটিকেসোমবার ডুলাহাজার সাফারি পার্কে পাঠায়।
জানা যায়, শনিবার কাপ্তাই হ্রদের তীরবর্তী এলাকা থেকে একজন আদিবাসী সাপটি ধরে নৌকা করে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল।
খবর পেয়ে লংগদু বন বিভাগের বন কর্মকর্তারা অজগরটি উদ্ধার করতে সক্ষম হন।
