২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরশুরামে ছাত্রদলের হামলায় ছাত্রলীগের ইফতার পণ্ড, আহত ৬ জন

ফেনীর পরশুরামে ছাত্রদল কর্মীদের হামলায় ছাত্র লীগ আয়োজিত ইফতার মাহফিল পণ্ড এবং ছয় জন নেতা কর্মী আহত হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2005, 07:51 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

প্রতক্ষ্যদর্শীরা জানায়, সোমবার বিকেলে পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের সত্যনগর গ্রামে

স্থানীয় ছাত্র লীগ আয়োজিত ইফতার মাহফিলের প্যান্ডেলে ছাত্রদল কর্মীরা হামলা চালায়।

তারা ছাত্রলীগকর্মীদের মটর সাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং আসবাবপত্র ভাংচুর করে।