পেট্রাপোল চেকপোস্টে সিসিটিভি বসানো হয়েছে
দিল্লিতে শক্তিশালী বোমা বিস্ফোরণের পর ভারতীয় নিরাপত্তা বাহিনী বেনাপোলের বিপরীতে পেট্রাপোল চেকপোস্টে তিনটি ক্লোজ সার্কিট টেলিভিশন ক্যামেরা বসিয়েছে।
২৪ ঘন্টা চেকপোস্টের প্রবেশ ও নির্গমন পথে মানুষের চলাচলের ওপর নজর রাখতে এ ব্যবস্থা করা হয়েছে।
প্রতিদিন ওই চেকপোস্ট দিয়ে প্রায় তিন হাজার বাংলাদেশী ও ভারতীয় আসা-যাওয়া করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার রাতে ভারতীয় নিরাপত্তা বাহিনী তাদের দিকের পেট্রাপোল চেকপোস্টসহ সমগ্র এলাকায় নজর রাখতে ক্যামেরা স্থাপন করে।
