২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ২ জন খুন

যশোরে পৃথক ঘটনায় শনিবার রাতে দু’জন নারী খুন হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2005, 08:18 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাঘারপাড়া উপজেলার সিলিমপুর গ্রামে মেয়ের জামাই মন্টুর লাঠির আঘাতে নিহত হয়েছেন শাশুড়ি শুকুরুন্নেসা।

এদিকে, ঝিকরগাছা উপজেলার মানিক আলী গ্রামে শনিবার রাতে এক সন্তানের জননী তানিয়াকে পিটিয়ে খুন করেছে তার স্বামী আবদুস সামাদ। তানিয়ার বাপের বাড়ি বাঘারপাড়ার হাবিবুল্লা গ্রামে।

লাশ দু’টি ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা হয়েছে। ঘাতকরা পলাতক।