২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেতাকর্মীদের ঈদের পাঞ্জাবি কিনে না দেওয়ায় খুলনা বিভাগীয় বন কর্মকর্তাকে বিএনপি নেতার হুমকি

দলীয় নেতাকর্মীদের ঈদের পাঞ্জাবি কিনে না দেওয়ায় খুলনা বিভাগীয় বন কর্মকর্তাকে হুমকি দিয়েছেন জেলা বিএনপি নেতা ও খুলনা জেলা কৃষক দলের সভাপতি।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2005, 07:38 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, রোববার সকাল সাড়ে ১২টার দিকে জেলা কৃষক দলের সভাপতি নুরুল হুদা বাবু লোকজনসহ তার কাছে গিয়ে বিএনপি নেতাকর্মীদের ঈদের পাঞ্জাবি কিনে দেওয়ার দাবি জানান।

তার এ প্রস্তাবে ডিএফও অপারগতা প্রকাশ করলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে দেখে নেওয়ার হুমকি দেন ওই নেতা। তারা নিজেদের সাংসদ আলী আসগর লবীর লোক বলে পরিচয় দেয়।