নয়াদিল্লিতে বোমা হামলার জাতিসংঘ মহাসচিবের শোক
জাতিসংঘ মহাসচিব কফি আনান ভারতের রাজধানী নয়াদিল্লিতে বোমা হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন।
তিনি সন্ত্রাসী এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্যে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘ মহাসচিব কফি আনানের একজন মুখপাত্র তার পক্ষে রোববার বার্তাটি প্রকাশ করেন।
এতে বলা হয়, ভারতের হিন্দুদের ধর্মীয় উৎসব দেওয়ালির প্রাক্কালে বোমা হামলার ঘটনায় জাতিসংঘ মহাসচিব গভীরভাবে শোকাহত।
তিনি ঘটনার সাথে জড়িতদরে খুঁজে বের করে যথাযথ বিচার করার জন্যে ভারত সরকারের প্রতি আহ্বান জানান।
