২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার দরিরামপুরে রোববার সড়ক দুর্ঘটনায় ট্রাক চালকসহ দুইজন নিহত হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2005, 06:17 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

পুলিশ জানায়, সকাল ৭টায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাকের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। দরিরামপুর এলাকায় ট্রাকটির ইঞ্জন মেরামতের সময় পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দিলে মেরামতকারী চালক হেলাল (৩৫) ও হেলপার চানু (৩৬) ঘটনাস্থলেই নিহত হয়।

এ ব্যাপারে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।