২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে যমুনায় ট্রলারে ডাকাতি, আহত ১৫ নিখোঁজ ১

সিরাজগঞ্জে যমুনা নদীতে শুক্রবার সন্ধ্যায় ডাকাতদের হামলায় একটি ইঞ্জিনচালিত নৌকার ১৫ জন যাত্রী আহত ও একজন নিখোঁজ রয়েছে। ডাকাতরা এসময় নৌকার যাত্রীদের বেধড়ক মারধোর করে তাদের সর্বস্ব লুট করে নিয়ে যায়।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2005, 09:45 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

সিরাজগঞ্জ সদর উপজেলার রুপসার হাট থেকে সিরাজগঞ্জ শহরে আসার পথে এ ঘটনা ঘটে।

পুলিশ ও আহত যাত্রীরা জানান, ইঞ্জিনচালিত নৌকাটি ৭০/৮০ জন যাত্রী নিয়ে সিরাজগঞ্জ আসার পথে সয়ারচর এলাকায় পৌছলে ১০/১২ জনের একটি ডাকাত দল অপর একটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে যাত্রীবাহি নৌকাটির গতিরোধ করে। এরপর ডাকাতরা যাত্রীবাহি নৌকায় উঠে যাত্রীদের বেদম মারধোর ও তাদের জিনিসপত্র লুট করে। ডাকাতরা এসময় হানিফ নামে একজন মাছ ব্যবসায়ীর সব টাকা লুট করে নিয়ে তাকে নদীতে ফেলে দেয়। ডাকাতরা চলে যাওয়ার সময় যাত্রীবাহি নৌকাটির ইঞ্জিন বিকল করে দিয়ে যায়।

হামলায় তিনজন সাংবাদিকও আহত হয়েছে। তারা হচ্ছে সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্বপাদক জহুরুল ইসলাম, দৈনিক আমাদের সময়’র জেলা প্রতিনিধি মো. আমিনুল ইসলাম ও ডেইলি নিউজ টুডে’র জেলা প্রতিনিধি আইয়ুব আলী।

ডাকাতির খবর পেয়ে সদর থানার ওসি ইঞ্জিন নৌকা নিয়ে ঘটনাস্থলে ছুটে যান।