২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোম্পানীগঞ্জে ১৪ পুলিশের শাস্তিমূলক বদলী

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার ১৪ পুলিশকে শাস্তিমূলক বদলী করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2005, 05:08 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

শুক্রবার বদলীকৃত পুলিশ সদস্যরা নতুন চাকরীস্থলে গেছেন। গত ২০ আক্টোবর পুলিশের গুলিতে ৫ ব্যক্তি নিহত হওয়ার ঘটনার জের ধরেই এ বদলী হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

বদলীকৃত পুলিশ সদস্যরা হচ্ছেন-এএসআই নির্মলেন্দু চাকমা, এএসআই হুমায়ুন, কনস্টেবল আতিয়ার রহমান (১৪২), মোখলেছুর রহমান (৪৬৩), আব্দুল ওয়াদুদ (২৯৫), রমজান আলী (৫৩৯), অজিত কুমার দেবনাথ (৫০৫), অহিদুর রহমান (৫০৯), ফজল আহমেদ (৪১৩), শাহ আলম (৩৮৪), সফিকুর রহমান (১৮৯), আব্দুল আজিজ (৭৬৯), হুমায়ুন (৪১৪ ) ও শাখাওয়াত হোসেন (৫৮৬)।

গত ২০ অক্টোবর পুলিশের গুলিতে পাঁচজন নিহত ও বহুলোক আহত হওয়ার ঘটনায় কোম্পানীগঞ্জ থানার কর্মরত সকল পুলিশ সদস্যকে অভিযুক্ত করে আদালতে খুনের মামলা দায়ের করা হয়েছে। এর আগে একই অভিযোগে ওসি আইয়োব ও এসআই সুধাংশুকে বহিষ্কার করা হয়েছে।