২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজাদপুরে প্রেসক্লাবে প্রবেশ করে সাংবাদিক পিটিয়েছে থানার ওসি

দৈনিক যুগান্তরের শাহজাদপুর প্রতিনিধি মুমিনুজ্জামান জাহানকে বেধড়ক প্রহার করেছে সিরাজগঞ্জের শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2005, 06:39 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

ঘটনার প্রতিবাদে স্থানীয় সাবাদিকরা ওসির শাস্তি দাবি করে মিছিল ও সমাবেশ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে থানার ওসি কয়েকজন সন্ত্রাসীকে নিয়ে শাহজাদপুর প্রেসক্লাবে ঢুকে তাকে বেধড়কভাবে পেটায়।

নির্যাতিত সাংবাদিক জানান, বৃহস্পতিবার দৈনিক যুগান্তরে ওসি খলিলুর রহমানকে নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে ওসি তার সাংবাদিকের ওপর নির্যাতন চালিয়েছে।

ঘটনার পরপর শাহজাদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা উপজেলা কার্যালয়ে এক বিক্ষোভ সমাবেশ প্রদর্শন ও সমাবেশ করে। সিরাজগঞ্জে কর্মরত জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।