২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের পাঁচ নারীর বিশ্ব গ্রামীণ নারী দিবস সম্মাননাপ্রাপ্তদের সংবর্ধনা

জীবন সংগ্রামে অবিরাম লড়াই করে যাওয়া ‘বিশ্ব গ্রামীণ নারী দিবস সম্মাননা ২০০৫’ লাভকারী পাঁচজন গ্রামীণ নারীকে সংবর্ধিত করা হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2005, 11:30 AM

Updated : 26 Apr 2022, 06:14 PM

জাতীয় গ্রামীণ নারী দিবস উদযাপন কমিটির সহযোগিতায় আভাস, এলটিএন, ভিইডিসি, সিডিএস, সুপ্র, দেশগড়ি বুধবার এ সংবর্ধনার আয়োজন করে।

আভাস কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত পাঁচ নারী হলেন-পলাশপুরের নিলুফা বেগম, চরবাড়িয়ার স্বেচ্ছাশ্রমী ধাত্রী তসলিমা বেগম, চরাদির পরিবেশ শ্রমিক মাহমুদ বেগম, চাঁদুপুরার স্বেচ্ছাশ্রমী ধাত্রী ফরিদা বেগম এবং বালুরমাঠ বস্তির আলেয়া বেগম।

আভাস পরিচালক রহিমা সুলতানা কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন মুরাদ আহমেদ, মফিজুর রহমান, জাহানারা বেগম স্বপ্না, মাহমুদা বেগম।

সংবর্ধিত নিলুফা বেগম বলেন, বেকার স্বামী ও ছয় সন্তানের জন্য ভাতের যোগান দিতে মাঠে নেমেছিলাম। ঋণ করে ৫০টি মুরগির বাচ্চা নিয়ে কাজ শুরু করি। আজ আমার খামারে পাঁচশটি মুরগি।

মাহমুদা বেগম বলেন, বাঁচার তাগিদে গাছের চারা কুড়িয়ে এনে বাগান করেছিলাম। আজ আমার নিজের নার্সারি হয়েছে।

বিভিন্ন এনজিও থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে সন্তানদের লেখাপড়া করিয়েছেন বিধবা আলেয়া বেগম।

ধাত্রী ফরিদা বেগম জানান, আঁতুর ঘরে শিশু মৃত্যুর কথা তিনি ভাবতে চান না। তাই তিনি প্রশিক্ষণ নিয়েছেন। আর এখন গ্রাম থেকে গ্রামে সংবাদ পেলেই স্বেচ্ছাশ্রম দিতে ছুটে যান ধাত্রীর কাজ করতে।