ঈদুল ফিতরের ছুটির সময়ের জন্যে হাইকোর্ট বিভাগের অবকাশকালীন বেঞ্চ গঠিত
ঈদুল ফিতর উপলক্ষে ৩০, ৩১ অক্টোবর, ২, ৬, ৮ এবং ১০ নভেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশকালীন সময়ে হাইকোর্ট বিভাগের জরুরি বিষয়সমূহ শুনানি ও নিষ্পত্তির জন্যে অবকাশকালীন বেঞ্চ গঠন করা হয়েছে।
বাংলাদেশ সুপ্রিম কোটর্, হাইকোর্ট বিভাগের এক বিজ্ঞপ্তিতে বুধবার জানানো হয়, প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন এই বেঞ্চ গঠন করেছেন।
ওই অবকাশকালীন সময়ে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ৩১ অক্টোবর এবং ৮, ৯ নভেম্বর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এনেক্স ভবনের ১১ নম্বর চেম্বারে জরুরি বিষয়সমূহ শুনানি গ্রহণ ও নিষ্পত্তি করবেন।
