বরিশালে ৭ হাজার বস্তা ইউরিয়া সার আটক
বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে হিজলা থানা পুলিশ সাত হাজার বস্তা ইউরিয়া সার বোঝাই দুটি নৌকাসহ ১৫ জন মাঝি মাল্লাকে আটক করেছে। পুলিশ বুধবার একথা জানায়।
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলের দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে সার আটক করে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিডিনিউজকে জানান, আটককৃত সার অবৈধ পথে মায়ানমারে পাচার করা হচ্ছিল।
