বেসরকারি শিক্ষকণ্ডকর্মচারিদের মাসিক বেতন ১০ তারিখে দিতে মন্ত্রীর ঘোষণা
বেসরকারি শিক্ষকণ্ডকর্মচারিদের প্রতি মাসের বেতন এখন থেকে পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে ছাড় করা হবে। এছাড়াও অক্টোবর মাসের বেতন আসন্ন ঈদণ্ডউলণ্ডফিতরের আগেই দেওয়া হবে।
শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন।
অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে জাতীয় শিক্ষক সমিতি ঐক্যজোটের ৪১ সদস্যবিশিষ্ট এক প্রতিনিধিদল সাক্ষাত করতে গেলে মন্ত্রণালয়ের সভাকক্ষে তাদের সাথে আলোচনাকালে মন্ত্রী এ ঘোষণা দেন।
মন্ত্রী জানান, মাধ্যমিক শিক্ষকদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরকে ভেঙ্গে পৃথক দুটি অধিদপ্তর করা হবে। এর মধ্যে থেকে মাধ্যমিক শিক্ষার জন্য স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠিত করা হবে।
মন্ত্রী শিক্ষক নেতাদের আরো জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচাারদের সার্ভিস রুল চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শীঘ্রই তা জারি করা হবে।
মন্ত্রী আরো জানান, সম্প্রতি ৩০ হাজার শিক্ষকণ্ডকর্মচারির এমপিও ছাড়করণ হয়েছে। এছাড়াও শিক্ষা প্রশাসনের দাপ্তরিক কাজ সহজ করার জন্য বিভাগীয় শহরসমূহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিস স্থাপন করা হবে।
এ সময় শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধানে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষা করতে অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
প্রতিনিধি দলে ছিলেন কলেজ শিক্ষক সমিতির সভাপতি সি এম মাহমুদ, বিসিএস শিক্ষা এসোসিয়েশনের সভাপতি ড. আজিজুর রহমান, অধ্যক্ষ পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল ইসলাম, সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রেহেনা বেগম, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মুহাঃ আবদুল আউয়াল তালুকদার প্রমুখ।
এতে শিক্ষা সচিব আবদুল আজিজ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুস সালাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর দিলারা হাফিজসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
