২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে পদোন্নতি সার্কুলার ভিসি রেজিস্ট্রারকে আদালতের কারণ দর্শানো নোটিশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি নিয়ে গত ১৯ অক্টোবর প্রকাশিত সার্কুলার কেন অবৈধ ঘোষণা করা হবে না এ মর্মে মঙ্গলবার উপাচর্য ও রেজিস্ট্রারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন গাজীপুর সিনিয়র সহকারি জজ আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2005, 08:32 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

তাদেরকে দুই দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। পদোন্নতির ওই সার্কুলার চ্যালেঞ্জ করে বিশ্ববিদ্যালয়ের ছয়জন সেকশন অফিসার সোমবার মামলা করলে একতরফা শুনানির পর মঙ্গলবার বিচারক সাইফুজ্জামান হিরো ওই নোটিশ প্রদান করেন।