ঝালকাঠিতে ডাকাতরা একই পরিবারের ৩ জনকে কুপিয়েছে
ঝালকাঠি সদর উপজেলার হিমানন্দকাঠী গ্রামের এক বাড়িতে মঙ্গলবার ভোরে ডাকাতরা একই পরিবারের তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে।
আহত অবস্থায় গৃহকর্তা মোজাম্মেল হক (৬০) এবং তার দুই মেয়ে নাসরিন আক্তার (২২) ও তন্নীকে (১৭) শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, ডাকাত দল মোজাম্মেলের ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ডাকাতি শুরু করে।
এসময় বাড়ির লোকজন তাদের বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে ওই তিনজনকে উপুর্যুপরি কুপিয়ে আহত করে।
বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী ছুটে আসলে ডাকাত দল পালিয়ে যায়।
