২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে প্রথমবারের গ্যাস আইন প্রণীত হচ্ছে

দেশে প্রথমবারের গ্যাস আইন প্রণীত হতে যাচ্ছে। ফলে গ্যাস সঞ্চালন, বিতরণ ও বিপণন বিষয়ে সঠিক নীতিমালার মাধ্যমে কার্যক্রম পরিচালিত হবে। চলতি বছরের মধ্যেই গ্যাস আইন ২০০৫ সংসদে উপস্থাপিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2005, 07:52 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

পেট্রোবাংলার একজন উচ্চ পদস্থ কর্মকর্তা বিডিনিউজকে এ তথ্য জানান।

এদিকে খসড়া গ্যাস আইন নিয়ে সোমবার পেট্রোসেন্টারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত পেট্রোবাংলার তৃতীয় পর্যায়ের চুড়ান্ত কর্মশালা।

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব এমএম নাসিরউদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় অংশ নেন দেশের শীর্ষ স্থানীয় জ্বালানি বিশেষজ্ঞ ও গ্যাস খাতে কর্মরত উর্ধ্বতন কর্মকর্তারা। উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান এসআর ওসমানি, বিশ্বব্যাংকের সাবেক জ্বালনি বিশেষজ্ঞ এম. মান্নাফ খান, অধ্যাপক ড. তামিম, অধ্যাপক নুরুল ইসলাম, পেট্রোবাংলার অর্ন্তগত ১১ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, এডিবি ও বিশ্ব ব্যাংকের জ্বালানি বিশেষজ্ঞরা।

এতে বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশে গ্যাস আইন না থাকায় গ্যাস সঞ্চালন, বিতরণ ও বিপণন নিয়ে সঠিক কোনো নীতিমালা নেই। কর্মশালায় জ্বালানি বিশেষজ্ঞরা খসড়া গ্যাস আইনের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার পর বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হয়।

তারা বলেন, গ্যাস আইন না থাকায় বর্তমানে দেশে সিস্টেম লসের নামে নানাভাবে গ্যাস চুরি হচ্ছে। অথচ এই আইন না থাকায় গ্যাস চুরির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।