ক্যাবল টিভি চ্যানেল নিয়ে সৃষ্ট সমস্যা নিরসনে আলোচনার আহ্বান
বাংলাদেশ ক্যাবল টিভি চ্যানেল পরিবেশক ও ক্যাবল অপারেটরদের মধ্যে সৃষ্ট দ্বন্দ্ব নিরসনে আলোচনা করে দ্রুত সমাধানে পৌঁছার আহবান জানিয়েছে সরকার।
সম্মানিত গ্রাহকদের সর্বোচ্চ সেবাদানের উদ্দেশ্যে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে এ আলোচনার কথা বলা হয়।
তথ্য বিবরণীতে জানানো হয়, বাংলাদেশ ক্যাবল টিভি চ্যানেল পরিবেশক ও অপারেটরদের মধ্যে সৃষ্ট দ্বন্দ্বের কারণে রাজধানীর কিছু এলাকায় বেশ কয়েকটি পে-চ্যানেল বন্ধ রয়েছে। ফলে ক্যাবল টিভি চ্যানেলের গ্রাহকরা কাক্সিক্ষত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ সেবার জন্য গ্রাহকগণ প্রতি মাসে নির্দ্ধারিত ফি দিয়ে থাকেন।
