নোয়াখালীতে পারিবারিক কলহের জের ধরে শিশু খুন
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পারিবারিক কলহের জের ধরে এক শিশু খুন হয়েছে। নিহত শিশুর নাম সেতারা (১১)।
পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে। এদিকে লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মুছাপুর ৫ নম্বর ওয়ার্ডের বেচু মিয়ার বাড়ির আবুল কালাম ও রফিকের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। রবিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রফিকের স্ত্রী ও ছেলে আবুল কালামের কন্যা সেতারাকে পিটিয়ে জখম করে। রাত নয়টার দিকে সেতারা মারা যায়।
এ ব্যাপারে আবুল কালাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ রানী (৩০) ও পারভেজ (১৪)কে আটক করে।
