২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্প কারখানায় বিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত ডেসার সিদ্ধান্ত বাতিলের আহ্বানে বিকেএমইএ

রমজান মাসে পিক আওয়ারে শিল্প কারখানায় বিদ্যুৎ ব্যবহার না করে কারখানা বন্ধ রাখা সংক্রান্ত ডেসার সিদ্ধান্ত স্থগিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

সোমবার বিকেএমইএ’র এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ কোন আলোচনা ছাড়াই এক পত্রের মাধ্যমে শতভাগ রপ্তানিমুখী সকল পোশাক শিল্প প্রতিষ্ঠানকে বিকাল ৫ টা থেকে রাত ১১ টা পর্যন্ত শিল্প কারখানায় ডেসার বিদ্যুৎ ব্যবহার করা যাবে না বলে জানায়।

এর জন্য উৎপাদন বন্ধ থাকলে নির্ধারিত সময়ে পণ্য তৈরী এবং রপ্তানিও সম্ভব হবে না বলে উল্লেখ করে বিকেএমইএ জানায়, এর ফলে অনেক প্রতিষ্ঠানের অর্ডার বাতিল হয়ে যাবে এবং দেশকে প্রচুর বৈদেশিক মুদ্রা হারাতে হবে।

বিকেএমইএ অবিলম্বে ডেসার এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে।