রাজশাহীতে ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
রাজশাহীতে ওষুধ ব্যাবসায়ীরা সোমবার বেলা ১১টায় তাদের ধর্মঘট প্রত্যাহার করেছে।
গ্রেপ্তারকৃত দুই ব্যবসায়ী কোর্ট থেকে জামিন লাভের পর তারা এ ধর্মঘট তুলে নেয়।
এদিকে শনিবার বিকেল থেকে সোমবার সকাল ১১টার পূর্ব পর্যন্ত ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে রাজশাহী জেনারেল হাসপাতালে ১৬ জন রোগী মারা গেছে।
জানা গেছে, নগরীর মোর্শেদা ও রাকা ফার্মেসিতে প্যাথেড্রিন রাখার কারণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা শনিবার দুপুরে ওই দুই ওষুধ ব্যবসায়ীকে আটক করে।
তাদের আটকের প্রতিবাদে ব্যবসায়ীরা শনিবার বিকেল থেকে আকস্মিক ধর্মঘটের ডাক দেয়।
