সুন্দরবন থেকে অস্ত্রসহ ৪ বনদস্যু আটক
সুন্দরবনের গহীন জঙ্গল থেকে সোমবার সকালে পুলিশ অস্ত্রসহ চার বনদস্যুকে আটক করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কয়রা থানা পুলিশ সুন্দরবন সংলগ্ন গেড়া নদী এলাকায় অভিযান চালায়। ওই এলাকার নলবুনিয়া খাল থেকে সোহরাব গাজী (২৫), শরিফুল গাজী (২০), নাজমুল হাসান (২২) ও হাসান গাজীকে (৩০) পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ তাদের কাছ থেকে দুটি পাইপগান, একটি বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার করে।
শরীফুল, নাজমুল ও হাসান ৪ নম্বর কয়রা গ্রাম এবং সোহরাব মহারাজপুর গ্রামের বাসিন্দা।
