আদালত অবমাননা মামলায় উত্তরা থানার ওসি ও এসআইকে সশরীরে হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ
হাইকোর্টের আদেশ অমান্য করার কারণে কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে না-এ মর্মে হাইকোর্ট রোববার উত্তরা থানার ওসি মো. আখতারুজ্জামান এবং এসআই মো. আবু সাঈদকে নভেম্বরের ১১ তারিখ সশরিরে হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব আবুল হাসান মৃধা এবং তার ভাই নাজমুল হুদার দায়ের করা আবেদনের শুনানির পর কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা ব্যাখ্যার জন্যে হাইকোর্ট স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, ঢাকা মেট্রোপলিটন কমিশনার এবং উত্তরা থানার ওসি ও এসআইয়ের ওপর একটি রুল জারি করে।
বিচারপতি এমএ মতিন এবং বিচারপতি রেজাউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ দুই সপ্তাহের রুলনিশি জারি করেন।
চলতি বছরের সেপ্টেম্বরের ১২ তারিখ হাইকোর্ট উত্তরা থানায় দায়ের করা নারী নির্যাতন মামলায় আবুল হাসান মৃধা এবং তার ভাই নাজমুল হুদার আগাম জামিন মঞ্জুর করে। হাইকোর্টের আদেশ সত্ত্বেও আইনজীবীর চেম্বারে যাওয়ার পথে একই দিনে উত্তরা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
তাদের কাউন্সিল অ্যাডভোকেট মনজিল মোরশেদ পুলিশকে হাইকোর্টের আদেশের কপি দেখিয়ে তাদের ছেড়ে দিতে বলেন। কিন্তু পুলিশ হাইকোর্টের আদেশ অমান্য করে তাদের আটকে রাখে।
