সন্ত্রাসীদের সাথে যোগাযোগের অভিযোগে যশোরে ১০ পুলিশ ক্লোজড
সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের সাথে সখ্য ও বখড়া আদায়ের অভিযোগে রোববার যশোর কোতোয়ালি থানার ১০ পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।
তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার জিল্লুর রহমান এ আদেশ দেন।
ক্লোজ করা পুলিশ সদস্যরা হচ্ছেন, মতিন, সুলতান, ফারুকুল, শহীদ, জোবায়ের, কালাম, আবু, জাকির, সাইফুল ও আশরাফুল।
এদের স্থলে রোববারই ১০ জন চাকমা পুলিশ সদস্যকে আনা হয়েছে।
উর্ধ্বতন একজন পুলিশ কর্মকর্তার মতে, অপেক্ষাকৃত সৎ হিসেবে পরিচিত চাকমা পুলিশরা ঈদ মৌসুমে শহরের নিরাপত্তা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবেন।
