২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র মামলায় তেজগাঁ থানার দারোগার ২১ বছর সশ্রম করাদন্ড

অবৈধ অস্ত্র রাখার দায়ে তেজগাঁ থানার দারোগা তরিকুলের বিরুদ্ধে ২১ বছর সশ্রম করাদন্ডের রায় হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2005, 06:25 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

রোববার এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর ১৩ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মোফাখ্খারুল ইসলাম।

মামলার অভিযুক্ত পক্ষ বিভিন্ন অজুহাতে সময়ের জন্য বারবার দরখাস্ত দাখিল করায় ছয় বার তারিখ ধার্য করার পরও রায় ঘোষণা সম্ভব হয়নি। রোববারও আদালতে তরিকুলের পক্ষে হাজিরা মওকুফ ও রায়ের জন্য সময় চাওয়া হয়। আদালত সে দরখাস্ত প্রত্যাখ্যান করে এ রায় দেন।

২০০২ সালের ১৩ জানুয়ারি খোদ তেজগাঁর থানা এসআই তরিকুলের দেহ তল্লাশি করে লাইসেন্স বিহীন একটি পিস্তল এবং ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অস্ত্র আইনে রুহুল আমীন বাদি হয়ে তেজগাঁ থানায় মামলা দায়ের করেন। মামালায় মোট ১২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।