২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় খাদ্যে বিষক্রিয়ায় ২ জনের মৃত্যু

পাবনার সুজানগর উপজেলার কাদোয়া দুর্গাপুর গ্রামের এক বাড়িতে শনিবার ভোরে খাদ্যে বিষক্রিয়ায় দুই যুবকের মৃত্যু হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2005, 01:16 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

নিহতরা হল পাবনা জেলার সুজনগর উপজেলার কাদোয়া দুর্গাপুর গ্রামের দুলাল প্রামাণিকের ছেলে লালন প্রামাণিক (১৬) ও সদর উপজেলার দুবলিয়া দাসপাড়া গ্রামের খবির বিশ্বাসের ছেলে আনিছ বিশ্বাস (১৭)।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, শনিবার ভোর রাতে পরিবারের সকলের সাথে সেহরি খায়।

আনিছ ও লালন খাবারের পর দুধ পান করে। দুধ পান করার পর তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

পাবনা জেনারেল হাসপাতালে আনার পথে লালন এবং হাসপাতালে ভর্তির পর আনিছের মৃত্যু হয়।

লাশ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।