মুন্সীগঞ্জের মাদ্রাসা সুপার বরখাস্ত
মুন্সীগঞ্জের রামপাল জলিল জাব্বার দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সুপারকে অনৈতিক কর্মকাণ্ডের জন্য সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মাদ্রাসার ম্যানেজিং কমিটি শনিবার একথা জানায়।
ম্যানেজিং কমিটির সভাপতি জহিরুল ইসলাম বিডিনিউজকে জানান, ছাত্রদের ওপর যৌন হয়রানিসহ নানা অভিযোগের ভিত্তিতে ওই কমিটি শুক্রবার রাতে মাদ্রাসা সুপার এম এ হাসান আহমেদ খানকে (৪৫) সাময়িকভাবে বরখাস্ত করে।
একই সঙ্গে সুপারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
ম্যানেজিং কমিটির সভাপতি এবং সদর থানার ওসি নাজমুল ইসলাম জানান, অভিযুক্ত মাদ্রাসা সুপার এলাকা ত্যাগ করেছে।
