২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা কালীগঞ্জ মহাসড়কের পিপুলিয়ায় ট্রাক দূর্ঘটনায় নিহত ৫ জন, আহত ১০

ঢাকা কালীগঞ্জ মহাসড়কের পিপুলিয়ায় বৃহস্পতিবার রাতে কাপড় বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাঁদে উল্টে পড়ে ঘটনাস্থলে পাঁচ জন নিহত ও ১০ জন আহত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2005, 05:40 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

হতাহতদের বাড়ি নরসিংদীর সদর উপজেলায়। এরা টাঙ্গাইলের করটিয়া থেকে কাপড় কিনে ট্রাক বোঝাই করে তার ওপর বসে বাবুর হাটে যাচ্ছিল। নিহতরা হচ্ছেন নরসিংদীর হযরত আলীর দুই ছেলে সাইদুর রহমান (২৫) ও অপু (২০), সুরুজ মিয়ার ছেলে নয়ন মিয়া (২২), নূর ইসলামের ছেলে রতন (১৮) ও নবী হোসেনের ছেলে সালাম (৪৫)। আহত পাঁচজনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুত্র জানায়, রাত ১০টার দিকে ট্রাকটি (যশোর ১৩৭৭) পিপুলিয়া নামক স্থানে একটি অকেজো হিউম্যান হলারকে পাশ কাটিয়ে যাবার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ২০ ফুট নিচু খাঁদে পড়ে যায়।

শুক্রবার বিকেলে গাজীপুর সদর হাসপাতাল মর্গে নিহতদের ময়না তদন্ত শেষে আত্মীয় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যপারে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।